দেশের প্রয়োজনে বেগম জিয়া ছিলেন অপরিহার্য: নজরুল ইসলাম খান
- আপডেট সময় : ০৩:৪৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- / 97
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আসা আকস্মিক হলেও দেশের প্রয়োজনে তিনি অপরিহার্য ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজাস্থলে বক্তব্য দিতে গিয়ে তিনি প্রয়াত এই নেত্রীর রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।
এ সময় নজরুল ইসলাম খান বলেন, দেশের ক্রান্তিলগ্নে নেতৃত্ব দেয়ার জন্য খালেদা জিয়ার আবির্ভাব ছিল সময়ের দাবি, আর সে দায়িত্ব তিনি সাহসিকতার সঙ্গে পালন করেছেন।
জুলাই যোদ্ধা শফিকুল ইসলামের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
এর আগে লাল-সবুজের জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেয়া হয়। বেলা ১১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসা থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি রওনা হয়ে পৌনে ১২টার দিকে জানাজাস্থলে পৌঁছায়।



























শেষ মুহূর্তের নাটকে বাঁচল রিয়াল মাদ্রিদ