দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত
- আপডেট সময় : ১০:৩০:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / 95
দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। আজ (সোমবার, ৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছেন।
নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকা থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। যার অবস্থান ২৬ দশমিক ৪৭০ উত্তর অক্ষাংশে এবং ৯২ দশমিক ৪৩৮ পূর্ব দ্রাঘিমাংশে।
মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্পে হতাহত ১৪
এছাড়া এর কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের ধিং শহর থেকে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে এবং রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।
ভূকম্পনের সময় ঘরে থাকা অনেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হালকা দুলুনির মতো অনুভূতি হয়েছিল এবং কিছু ঘরের জানালা ও ফ্যান কেঁপে উঠেছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, ভোর ৪টা ৪৭ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাওয়ে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয় বলে জানায় ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র। ওই দিন দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়।
দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী অঞ্চলের বিয়ানিবাজারে।





















উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো