ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান, তবে খেলবে না ভারতের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৮:১০ অপরাহ্ন, রোববার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 45

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ পর্যন্ত অংশগ্রহণের ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচে খেলবে না দেশটি। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতে খেলার ব্যাপারে নিরাপত্তা উদ্বেগ প্রকাশের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। এ বিষয়ে গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা ও গুঞ্জন চলে আসছিল। ঠিক সে সময় পাকিস্তান সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা আলকারাজ

রোববার পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের সরকার ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটিতে পাকিস্তান দল মাঠে নামবে না।’

এর আগে বিশ্বকাপ অংশগ্রহণের ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি।

বৈঠকের আগে গুঞ্জন উঠেছিল বিশ্বকাপ বয়কট করলে বিকল্প ভাবনা অনুমোদনও হতে পারে এ বৈঠক থেকে। বিশ্বকাপে অংশ না নিলে নিজ দেশেই চারদলের টুর্নামেন্ট খেলবে পাকিস্তান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান, তবে খেলবে না ভারতের বিপক্ষে

আপডেট সময় : ১১:৪৮:১০ অপরাহ্ন, রোববার, ১ ফেব্রুয়ারী ২০২৬