ইউনূস সেন্টারে কাজে ফিরলেন অধ্যাপক ইউনূস
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:০৪:৪৪ অপরাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 94
দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর নিজের সাবেক কর্মস্থলে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে অফিস করেছেন তিনি।
সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় এগিয়ে যেসব বিএনপি নেত্রী
ইউনূস সেন্টারে পৌঁছালে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে স্বাগত জানান। কর্মকর্তাদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।
এ সময় ড. ইউনূস সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি গ্রামীণ সংগঠনসমূহ এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।
উল্লেখ্য, ড. ইউনূস চলতি মাসের শেষ নাগাদ ঢাকার গুলশানে তার বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে নিশ্চিত করেছে ইউনূস সেন্টার।
ট্যাগস :
ইউনূস























ক্যানসার আক্রান্ত সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহিদের মায়ের সাক্ষাৎ