প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’
- আপডেট সময় : ০৪:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 12
গাড়ি বা মোটরবাইক বিক্রি কিংবা নতুন বাহন কেনার সুযোগ নিয়ে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে ‘সুপার সেল কার বাজার’। ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে এ আয়োজন চলবে।
এখানে নিজের গাড়ি বা বাইক বিক্রির পাশাপাশি নতুন, ব্যবহৃত ও রিকন্ডিশন্ড গাড়ি এবং মোটরবাইক কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
আয়োজকরা জানান, ‘সুপার সেল কার বাজারে’ বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি, মোটরবাইক ও ইউটিলিটি ভেহিকেল থাকবে। এক জায়গায় বিভিন্ন বাহন দেখা ও তুলনা করার পাশাপাশি সরাসরি কেনাবেচার সুযোগ পাবেন ক্রেতা-বিক্রেতারা। উইজার্ড শোবিজের আয়োজনে এবং আইসিসিবির ভেন্যু পার্টনারশিপে এ কার বাজার অনুষ্ঠিত হচ্ছে।
এতে বিভিন্ন ব্র্যান্ড, ডিলারশিপ, আর্থিক প্রতিষ্ঠান ও অটোমোবাইল-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ব্যক্তি মালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেলও বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকছে।
উদ্যোক্তারা বলছেন, দেশের অটোমোবাইল বাজারের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক মার্কেটপ্লেসের প্রয়োজনীয়তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

























প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু