ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় বিমানমন্ত্রীর দুঃখপ্রকাশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

ট্রাফিক আইন লঙ্ঘন হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত । আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি দেশের আইন ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, ‘এ ঘটনা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে—পরিবর্তিত বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

বিমানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী আমলের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আইনকে ভিন্নভাবে প্রয়োগ করার সুযোগ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেবে না। আইন ভাঙলে মন্ত্রীকেও জবাবদিহি করতে হবে এটাই নতুন বাংলাদেশের বার্তা।’

এদিন সকালে, রাজধানীর সার্কিট হাউজ সড়কে উল্টো পথে আসায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়। এসময় গাড়িতে বসা ছিলেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় বিমানমন্ত্রীর দুঃখপ্রকাশ

আপডেট সময় : ১০:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬