সারা দেশে খেলার মাঠগুলো উন্মুক্ত করতে চান আমিনুল
- আপডেট সময় : ০৯:১৯:০০ অপরাহ্ন, রোববার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / 132
বাংলাদেশের সর্বকালের সেরা গোলরক্ষকদের মধ্যে অন্যতম আমিনুল হক এখন দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক। ২০১০ সালে দক্ষিণ এশিয় ফুটবলে ট্রফি জয়ী এই অধিনায়ক গত ১৬ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন সরকারের যুবও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তনের রোডম্যাপ তৈরি করতে চান। সে কারণেই দায়িত্ব গ্রহনের মাত্র ৬ দিনের মাথায় ক্রীড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এদেশের ক্রীড়াঙ্গনের প্রকৃত চিত্র জেনে নিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে রোববার ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’- এই শ্লোগানে মেধাবি ক্রীড়াবিদদের পরিচর্যা্ এবং তাদের আর্থিক নিশ্চয়তায় করনীয় প্রস্তাবনাসমূহ ক্রীড়া সাংবাদিকদের কাছ থেকে জেনেছেন।
তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে গতিশীলতা আনতে উপজেলা পর্যায় থেকে জেলা, বিভাগ হয়ে কেন্দ্রীয় পর্যায়ে রাজণীতিমুক্ত ক্রীড়াঙ্গন পরিচালনার দর্শন তার। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলাসমূহে মিনি স্টেডিয়াম প্রকল্প বাস্তবায়নের নামে টাকা অপচয়ের পক্ষে নন আমিনুল হক। প্রতিটি উপজেলায় খেলার মাঠ উন্মুক্ত করতে চান তিনি-
‘মাননীয় প্রধানমন্ত্রী স্টেডিয়াম নয়, মাঠের দিকে মনযোগ দিতে বলেছেন। জেলা স্টেডিয়ামগুলো এমনিতেই দেখাশুনা করা যায় না। সেখানে উপজেলার মিনি স্টেডিয়ামগুলো কীভাবে পরিচর্যা করা হবে, তা আমার মাথায় আসছে না। স্টেডিয়াম এবং গ্যালারিকে ফোকাস না করে খেলোয়াড়দের দিকে ফোকাস করতে চাই। প্রতিটি জেলা-উপজেলার খালি মাঠকে খেলার উপযোগী করতে জেলা প্রশাসকদের প্রতি অনুরোধ করব।’
দেশের যে সব জেলায় ক্রীড়া অফিসার পদ শুণ্য, সে সব জায়গায় ক্রীড়া অফিসার নিযোগ ৪৯৫টি উপজেলায় পর্যায়ক্রমে ক্রীড়া অফিসার নিয়োগ দিয়ে ক্রীড়াবিদ তৈরির কাজে হাত দেয়ার কথাও ভাবছেন নব নিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী। এসব ক্রীড়া আফিসার এবং ক্রীড়া শিক্ষক নিয়োগে শারীরিক শিক্ষা কলেজ থেকে বিপিএড সার্টিফিকেটকে একমাত্র মাণদণ্ড হিসেবে বিবেচনা না করে সাবেক ক্রীড়াবিদদের অগ্রাধিকার দিতে চান যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের যেসব স্কুলে খেলার মাঠ আছে, সেসব স্কুলে পাঠদান শেষে বিকেলে খেলা চর্চার জন্য উন্মুক্ত করে দিতে শিক্ষা মন্ত্রানালয়ের মাধ্যমে নোটিশ দেয়ার পক্ষে তিনি।
জয় দিয়ে সুপার এইট যাত্রা ইংল্যান্ডের
৪র্থ শ্রেনী থেকে খেলাধুলা চর্চাকে বিশেষ গুরুত্ব দিতে শিক্ষা মন্ত্রানালয়ের সঙ্গে কথা বলেছেন। তার জন্য ৫টি খেলা নির্ধারণ নিয়ে সাংবাদিকদের মতামত চেয়েছেন। দেশের জনপ্রিয় দুটি খেলা ফুটবল্এবং ক্রিকেটকে অপরিহার্য রেখে হকি, অ্যাথলেটিক্স, কাবাডি, আর্চারি, কারাতে, তায়কোয়ানডো, হ্যান্ডবল থেকে অন্য ৩টি খেলাকে বেছে নেয়ার প্রস্তাব এসেছে উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে।
দেশের ৬৪টি জেলায় গ্যালারি বিহীন ইনডোর নির্মাণে ক্রীড়া মন্ত্রানালয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। রাজধানীতে খেলার মাঠের সংকট কাটাতে প্রতি ২টি ওয়ার্ডে অন্তত একটি খেলার মাঠ প্রস্তুত করে সেখানে সর্বস্তরের নগরবাসীদের হাঁটার জন্য ওয়াকওয়ে করার পরিকল্পনা হাতে নিতে চান যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফুটবল-ক্রিকেট-রাজধানী ভিত্তিক ক্রিকেট ছাড়া দেশের অধিকাংশ খেলাকে পেশা হিসেবে নিতে পারেনি ক্রীড়াবিদরা। তা ভালই জানেন আমিনুল। ক্রীড়াবিদ এবং তাদের পরিবারকে সাবলম্বি করে তুলতে খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আমিনুল। খেলোয়াড়দের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদেরও পেশার আওতায় আনতে সরকারের ইচ্ছা আছে জানিয়েছেন তিনি। প্রতিটি ক্রীড়া ফেডারেশনকেও সাবলম্বী করার পরিকল্পনা আছে বর্তমান নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন সরকারের। স্পন্সর প্রতিষ্ঠানসমূহ এবং দেশের শীর্ষ কর্পোরেট হাউজগুলোর সঙ্গে বসতে চান একারনেই।
যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহনের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে তুলেছেন প্রশ্ন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহনের পরপর গণমাধ্যমকে বলেছেন-
‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। কিন্তু যেহেতু এখন দায়িত্বশীল জায়গায় আছি, আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব, কীভাবে আমরা ভাল একটি পর্যায়ে যেতে পারি।’
রোববার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় বিসিবির ভবিষ্যত নিয়ে কিছুই বলেননি যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী। এমনকি অন্তবর্তীকালীন সরকারের আমলে জেলাও বিভাগীয় ক্রীড়া সংস্থাসমূহ এবং ক্রীড়া ফেডারেশনসমূহের গঠিত এডহক কমিটি ভেঙ্গে নির্বাচনের আশু পরিকল্পনার কথাও সাংবাদিকদের জানাননি আমিনুল হক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ক্রীড়া ফেডারেশনসমূহের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের দিন ধার্য করেছেন নব নিযুক্ত যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। হয়তবা এই সভাতেই একটা নির্দেশনা আসবে তাঁর পক্ষ থেকে।























খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩