ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কনকাকাফে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 38

কনকাকাফ চ্যাম্পিয়নশিপে ডিফেন্স ফোর্সকে ৭-০ ব্যবধানে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। প্রথম রাউন্ডের দুই লেগ মিলিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটির জয় ১২-০ গোলে। দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের ম্যাচে জোড়া গোল ও অ্যাসিস্ট পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ছয়টায় সুবারু পার্কে শুরু থেকেই অতিথিদের কোনঠাসা করে রাখে ফিলাডেলফিয়া। গোলমুখে শট, বিগ চাঞ্চ কিংবা মাঠে আধিপত্য—কোনো কিছুই নিজেদের নিয়ন্ত্রণে ছিল না ত্রিনিদাদ টোবাগোর ক্লাব ডিফেন্স ফোর্সের। সুযোগ কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ শানায় স্বাগতিকেরা। শেষ পর্যন্ত তারা পায় ৭-০ গোলের বড় জয়।

সুলিভান ছাড়াও ফিলাডেলফিয়ার হয়ে জোড়া গোল করেন করজেনিওস্কি। মার্তিনেজ, বেন্ডার ও লুকিক একটি করে গোল আদায় করেন। ১৬ বর্ষী সুলিভান টুর্নামেন্টে শেষ দুই ম্যাচের মধ্যে দুইটিতে অ্যাসিস্ট করেছেন এবং ইউনিয়নের মোট পাঁচটি গোলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।

জোড়া গোলে কোচের চাকরি বাঁচালেন নেইমার

ফিলাডেলফিয়া ম্যাচের ১২ মিনিটেই ২-০ এগিয়ে যায়। বাকি পাঁচটি গোল আসে দ্বিতীয়ার্ধে। সুলিভান ৭৬ ও ৮৮ মিনিটে দুটি গোল করেন।

সুলিভান ১৪ বছর বয়সে ক্লাবের হয়ে চুক্তি করার পর থেকেই রেকর্ড ভাঙার অভ্যাস তৈরি করেছেন। গত ১৭ জুলাই ফিলাডেলফিয়ার হয়ে প্রথম ম্যাচ খেলার সময় তিনি আমেরিকান ফুটবলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হন।

বৃহস্পতিবার রাতে তিনি আরও একটি ইতিহাস গড়লেন সুলিভান। কনকাকাফে গোল করা সবচেয়ে কম বয়সী আমেরিকান খেলোয়াড় হিসেবে নিজের নাম লেখালেন তিনি। তার বর্তমান বয়স ১৬ বছর, চার মাস ও ২৯ দিন।

ইউনিয়ন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবে মেক্সিকোর ক্লাব আমেরিকা-র সঙ্গে। প্রথম ম্যাচ হবে ১০ মার্চ ফিলাডেলফিয়ায়। আট দিন পর মেক্সিকো সিটিতে আতিথ্য নেবে তারা। যদি তারা জিততে সক্ষম হয়, তবে পরবর্তী রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে ইন্টার মিয়ামি এবং ন্যাশভিলের বিজয়ী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কনকাকাফে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভান

আপডেট সময় : ০৩:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬