ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / 42

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে অংশ নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণ প্লাজার পরিবর্তে টানেলের নিচে অনুষ্ঠিত নামাজে অংশ নেন সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ মুসল্লিরা। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত

পরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি আশঙ্কা করেন, বৈশ্বিক এই অস্থিতিশীলতা দেশের অর্থনীতিতে বিড়ম্বনা তৈরি করতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে: স্পিকার

আপডেট সময় : ১২:০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬