ফ্যাসিবাদের শেষ চিহ্ন দেশ থেকে বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে: বিরোধীদলীয় নেতা
- আপডেট সময় : ১০:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 5
সরকারকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে তাদের লড়াই অব্যাহত রয়েছে। জনগণের মুক্তি নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মিরপুরে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে জনসভায় তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারা অপমান করেছে, ইতিহাসে তাদের কঠিন মূল্য দিতে হয়েছে। আপনাদের দেরি হয়েছে, সমস্যা নেই, বাস্তবতা মেনে নিন। জনগণকে সম্মান দেখালে, জনগণও আপনাদের সম্মান ও গ্রহণ করবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের এককভাবে দায়িত্ব নিতে হবে সরকারকে। দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ দিলেও নির্বাচনের পর সরকার বলছে, গণভোট অবৈধ। তাহলে গণভোট যদি হারাম হয়, সংসদ নির্বাচন কীভাবে হালাল হয়—প্রশ্ন জামায়াত আমিরের।
বিরোধীদলীয় নেতা বলেন, যাদের হাত ধরে দেশ ফ্যাসিবাদমুক্ত হলো, সেই যোদ্ধাদের ঋণ পরিশোধে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। জুলাইয়ের খুনিদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
























তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি