যুক্তরাষ্ট্র ছাড়া আঞ্চলিক সামরিক জোট গঠনের আহ্বান ইরানের
আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০২:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 61
ইরানের জেনারেল স্টাফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অংশগ্রহণ ছাড়াই মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সামরিক সহযোগিতা বাড়াতে রাষ্ট্রগুলোর একটি জোট গঠন করা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অংশগ্রহণ ছাড়াই এ অঞ্চলে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা নিশ্চিত করতে রাষ্ট্রগুলোর একটি ইউনিয়ন গঠনের সময় এসেছে। এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত কোনো রাষ্ট্রের প্রয়োজন হবে না।
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইরানের মতে, এই অঞ্চলের দেশগুলির “এমন একটি রাষ্ট্রের প্রয়োজন নেই যা ইসরায়েলের নিরাপত্তা ও স্বার্থকে অন্য সবকিছুর উপরে রাখে” এবং আঞ্চলিক রাষ্ট্রগুলিতে “কেবল তাদের ভূমিতে সঞ্চিত সম্পদকে দেখে”। তথ্যসূত্র: তাস
ট্যাগস :























দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার