বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- আপডেট সময় : ০২:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / 55
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির পর বুধবার (২৫ মার্চ) বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে আজ দিনের শুরুতেই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৭ দশমিক ৬৫ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দামও ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুদ্ধ বন্ধে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে এবং তারা একটি চুক্তি করতে মরিয়া। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই শান্তি আলোচনার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে পারমাণবিক অস্ত্র ধরে রাখা সঠিক সিদ্ধান্ত: কিম
তবে ট্রাম্পের এ দাবির বিপরীতে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। সোমবার (২৩ মার্চ) ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কোনো ধরনের আলোচনার খবরকে সরাসরি ‘ভুয়া খবর’ বলে আখ্যায়িত করেছেন। রাজনৈতিক ও কূটনৈতিক এ টানাপোড়েন এবং পরস্পরবিরোধী বিবৃতির মধ্যেই বাস্তবে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা এখনো অব্যাহত রয়েছে।তথ্যসূত্র: বিবিসি

























কলকাতায় বাংলাদেশিদের মৃত্যুতে দুঃখ ভারতের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস