ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয়: বিদ্যুৎমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 56

অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (শুক্রবার, ২৭ মার্চ) সিরাজগঞ্জে ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

হাসান মাহমুদ টুকু বলেন, ‘জ্বালানির অভাবে নয়, অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ করে রাখতে হয়, মেইনটেনেন্সের জন্য বন্ধ রাখতে হয়। বর্তমান যে ডিমান্ড রয়েছে, সেই ডিমান্ড অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যার ফলে আমাদের এই যে রোজা পার হয়ে গেলো, কোথাও কোন ডিজার্ভেশন হয় নাই। এখন ঝড় হয়ে গেলে যদি কিছু সময় বিদ্যুৎ বন্ধ থাকে সেটি লোডশেডিং নয়।’

মন্ত্রী আরও বলেন, ‘যে পেট্রোল পাম্পে এক লড়ি তেল লাগতো, এখন হঠাৎ করে যুদ্ধের কারণে মানুষ সব তেল সংগ্রহ করা শুরু করেছে, যার ফলে একদিনের তেল দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে। তেল সরবরাহ সব সময় আছে, আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে কথা বলেছি, তারা মনিটরিং করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার পিছনে দুর্নীতি আছে এবং সেটা ব্ল্যাক মার্কেটিং হচ্ছে। ইতিমধ্যেই সিরাজগঞ্জে দুজন ধরা পড়েছে, সারা দেশেও ধরা পড়ছে।’

পাইপলাইনে ভারত থেকে এলো ৫ হাজার টন ডিজেল

এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সিরাজগঞ্জ ৬৮ মেগাওয়াট সোলার পাওয়ার প্লান্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভায় জানানো হয়, বৈশ্বিক অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ মোকাবিলায় এই উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে সরাসরি পদ্ধতিতে দুটি প্রতিষ্ঠান থেকে এই ডিজেল কেনা হবে।

এর মধ্যে এপি এনার্জি ইনভেস্টমেন্টস লিমিটেডের কাছ থেকে এক লাখ মেট্রিক টন ডিজেল কেনা হবে। পাশাপাশি সুপারস্টার ইন্টারন্যাশনাল (গ্রুপ) লিমিটেডের কাছ থেকে আরও দুই লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অনেক সময় ডিমান্ডের কারণে পাওয়ার স্টেশন বন্ধ রাখতে হয়: বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬