ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / 9

ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পাশাপাশি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার কথা জানিয়েছেন দেশটির ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী-রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালির (এফডিআই) যুব শাখার এক সমাবেশে এসব প্রস্তাবের কথা জানান প্রধানমন্ত্রী মেলোনি। আগামী বছরের সাধারণ নির্বাচনে এটি গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে।

তিনি বলেন, বিদেশি শিক্ষার্থীদের যেসব অভিভাবকের ‘স্কুল ব্যবস্থায় একীভূত হতে গুরুতর সমস্যা’ রয়েছে, তাদের জন্য ইতালীয় ভাষার ক্লাস বাধ্যতামূলক করা হবে।

রোমে অনুষ্ঠিত জিওভেন্তু নাজিওনালে জাতীয় উৎসবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানো হলে মেলোনি বলেন, আমাদের কাছে যে কেউ ইতালিতে এসে নিজের ভবিষ্যৎ গড়তে চাইলে তাকে আমাদের ভাষা শিখতে হবে, আমাদের সংস্কৃতি বুঝতে হবে এবং আমাদের নিয়মকে সম্মান করতে হবে। তাদের স্বাগত জানানোর এটিই একমাত্র বাস্তবসম্মত উপায়।

সরকার এসব পরিবর্তন অনুমোদন করার পর তা আইনে পরিণত করতে ৬০ দিনের মধ্যে সংসদের অনুমোদন প্রয়োজন হবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মেলোনির ডানপন্থি সরকারই ইতালির সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার।

তবে ২০২৭ সালে তার দল এফডিআইয়ের চেয়েও বেশি ডানপন্থি ন্যাশনাল ফিউচার (এফএন) দলের কাছ থেকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ফেব্রুয়ারি থেকে জনমত জরিপে দলটির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।
জুলাইয়ে এফএন স্কুলে বোরকা পরার ওপর কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছিল।

বোরকা হলো পুরো মুখ ঢেকে রাখা এক ধরনের পর্দা, যা কিছু মুসলিম নারী ব্যবহার করেন। এতে চোখসহ পুরো মুখ ঢাকা থাকে। নিকাবও একই ধরনের পোশাক, তবে এতে চোখ দেখা যায়।

ইতালিতে বর্তমানে কোনোটিই সরাসরি নিষিদ্ধ নয়। তবে ১৯৭৫ সালের একটি আইনে যুক্তিসংগত কারণ ছাড়া পরিচয় শনাক্ত করা কঠিন করে এমন হেলমেট বা পোশাক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।

পরবর্তী সময়ে ২০০৮ সালের একটি রায়ে বিষয়টি আরও স্পষ্ট করা হয়। এতে বলা হয়, ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে পুরো মুখ ঢাকা পোশাক পরা যেতে পারে। তবে পরিচয় যাচাইয়ের প্রয়োজন হলে মুখ উন্মুক্ত করতে হবে।

তবে মেলোনির ক্ষমতাসীন জোটের অংশ অভিবাসনবিরোধী লিগ পার্টি চলতি বছরের শুরুতে একটি বিল জমা দিয়েছে। এতে খেলাধুলার অনুষ্ঠান বা উপাসনালয়ের মতো নির্দিষ্ট পরিস্থিতি ছাড়া পরিচয় শনাক্ত করা কঠিন করে এমন হেলমেট বা পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বোরকা নিষিদ্ধের পাশাপাশি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যার ওপর আইনি সীমা আরোপের কথাও জানিয়েছেন মেলোনি।

তবে ইতালির আইনে একটি শ্রেণি ও স্কুলে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার বিধান আগে থেকেই রয়েছে। মেলোনি এই সীমা কীভাবে পরিবর্তন করা হবে, তা বিস্তারিত জানাননি।

বর্তমানে ইতালির স্কুলগুলোতে মোট শিক্ষার্থীর প্রায় ১২ শতাংশ বিদেশি শিক্ষার্থী। সূত্র: আল-জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির

আপডেট সময় : ০১:২২:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬