তিন ম্যাচ আগেই ইতালির চ্যাম্পিয়ন ইন্টার
স্পোটর্স ডেস্ক
- আপডেট সময় : ০১:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 47
সহজ সমীকরণ মাথায় গেঁথে নেমেছিল ইন্টার মিলান। পার্মার বিপক্ষে ড্র কিংবা জয়ে নিশ্চিত হয়ে যাবে শিরোপা, হারলে বাড়বে অপেক্ষা। সান সিরোতে জয়ই সঙ্গী করেছে ইতালির জায়ান্টরা। তাতে তিন ম্যাচ আগে শিরোপা নিশ্চিত হয়েছে তাদের। একই সঙ্গে ইতালির শীর্ষ লিগে নিজেদের ২১তম শিরোপা জিতল ইন্টার মিলান।
রোববার ঘরের মাঠে পার্মাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে এক মৌসুম পর আবারও সেরি আ চ্যাম্পিয়ন হলো ইতালি।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে মার্কাস থুরামের দারুণ সাইড-ফুট ফিনিশিংয়ে করা গোলে এগিয়ে যায় ইন্টার। এরপর দ্বিতীয়ার্ধে ৮০তম হেনরিখ মেখিতারিয়ানের গোল শিরোপা নিশ্চিত করে দলটির।
লিগে ৩৫ ম্যাচে ২৬ জয় ও চার ড্রয়ে ইন্টারের পয়েন্ট ৮২। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নাপোলি। এসি মিলান ৬৭ পয়েন্ট নিয়ে তিনে, জুভেন্টাস ৬৫ পয়েন্ট নিয়ে চারে আছে। পাঁচ নম্বরে কোমোর পয়েন্ট ৬২।
ট্যাগস :
ইন্টার

























এখন নতুন করে আরেকটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল