ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • / 39

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাই প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ‘এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন’ (আনফ্রেল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনকে একটি বিরাট চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা রক্তপাতহীন একটি স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই।’

তবে জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও ভালো ও সুষ্ঠু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে পারলেও স্থানীয় নির্বাচনে সহিংসতার আশঙ্কাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। সিইসি বলেন, ‘স্থানীয় নির্বাচনে যাতে কোনো সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য। বর্তমান সরকার জনগণের সরকার। সরকার দেশের মঙ্গল চাইবে, আমাদের বিশ্বাস, তারা সুষ্ঠু নির্বাচন করতে সহায়তা করবে। চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি

আপডেট সময় : ০৪:৫৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬