ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমলো ৫৫ টাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 39

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) এক বার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এ ছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ১৯ এপ্রিল ১২ কেজিতে ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৭ টাকা করেছিল বিইআরসি। অর্থাৎ দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমলো ৫৫ টাকা

আপডেট সময় : ০৫:২১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬