তিস্তা ব্যারেজেও পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৪:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 21
পদ্মা ব্যারেজের মতো তিস্তা ব্যারেজেও পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৯ জুন) সবিচালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি জানান, পদ্মা ব্যারেজের মতো তিস্তা ব্যারেজেও পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছরের মধ্যেই প্রকল্প হিসেবে কাজ শুরু করতে বলা হয়েছে। বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা ব্যবহারের জন্য কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে আলোচনা চলছে তা চালিয়ে যাবে সরকার।
ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় বলে এ সময় মন্তব্য করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ৫ আগস্টের পর ইউনূস সরকারের সঙ্গে ভারতের যে সম্পর্ক তৈরি হয়েছিল, এখন সেখান থেকে তারা বেরিয়ে আসতে চায়। তাই এখন যে পুশ ইন হচ্ছে সেটা ইচ্ছাকৃত হচ্ছে বলে আমরা বিশ্বাস করি না। এই সমস্যা সহসাই সমাধান হয়ে যাবে।
























আসছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট