ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১২:০০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / 32

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল ৩০ জুন তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আজ হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এসময় তার সঙ্গে শায়রুল কবির খান ছিলেন। তিনি জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।

শায়রুল কবির খানের ভাষ্য অনুযায়ী, নজরুল ইসলাম খানের কাছে সাক্ষাৎপ্রার্থীদের না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে।

তবে তার বর্তমান শারীরিক অবস্থা, অসুস্থতার কারণ বা চিকিৎসা বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের

আপডেট সময় : ০৩:১২:০০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬