ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের ‘মহানাটকীয় ম্যাচ’, এক ম্যাচেই কত ঘটনা!

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / 12

টরন্টোতে অনুষ্ঠিত বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার লড়াইয়ে দেখা গেল রুদ্ধশ্বাস নাটকীয়তা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে গোল, পাল্টা-গোল এবং ভিএআরের একের পর এক হস্তক্ষেপে চরম রোমাঞ্চ ছড়ায় ম্যাচটি। শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তের গোল বাতিল হলে হাসি ফোটে ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখে, আর হতাশায় ভাসেন লুকা মদরিচ।

ম্যাচের প্রথম ৪৫ মিনিটে একাধিক আক্রমণ ও সুযোগ তৈরি হলেও কোনো দলই জালের দেখা পায়নি। বিরতির সময় স্কোরলাইন ছিল ০-০। তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় পুরো দৃশ্যপট। ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে প্রথমে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর রোনালদোর দুর্দান্ত ফিনিশিংয়ে করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে ঠিকই সমতায় ফেরান তিনি।

সমতায় ফেরার পর ক্রোয়েশিয়ারও একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এর কিছুক্ষণ পর কিছুটা হতাশা নিয়ে বদলি হয়ে মাঠ ছাড়েন রোনালদো। ম্যাচের ৯৪ মিনিটে বদলি হিসেবে নামা গনসালো রামোস গোল করে পর্তুগালকে এগিয়ে দিলে মনে হচ্ছিল ম্যাচের সমাপ্তি হয়তো ওখানেই ঘটতে যাচ্ছে।

কিন্তু ম্যাচের ৯০+১৩ মিনিটে ক্রোয়েশিয়া বল জালে জড়ালে চরম নাটকীয়তার সৃষ্টি হয়। শুরু হয় দলটির দীর্ঘ উল্লাস। তবে সেই উদ্‌যাপন শেষ হতে না হতেই ভিএআর মনিটর দেখে রেফারি গোলটি অফসাইডের কারণে বাতিল ঘোষণা করেন। এরপরই রেফারির শেষ বাঁশি বাজলে ক্রোয়েশিয়া শিবিরে নেমে আসে বিষাদ আর রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের ‘মহানাটকীয় ম্যাচ’, এক ম্যাচেই কত ঘটনা!

আপডেট সময় : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬