এক নজরে দেখে নিন কোয়ার্টার ফাইনালের সূচি
- আপডেট সময় : ১১:৫৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / 16
২০২৬ বিশ্বকাপের রোমাঞ্চকর শেষ ষোলোর লড়াই শেষে এখন চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ। নকআউট পর্বের নাটকীয় সব ম্যাচ শেষে শিরোপার স্বপ্ন নিয়ে টিকে আছে সেরা আটটি দল। এবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বিশ্বফুটবলের পরাশক্তিরা।
মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনার পর সবশেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে সুইজারল্যান্ড। আর শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে তিন আয়োজক কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, প্যারাগুয়ে, ব্রাজিল, পর্তুগাল, মিশর ও কলম্বিয়া।
প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। ম্যাচটি হবে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ১০ জুলাই, শুক্রবার রাত ২টায়। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়েছিল ফ্রান্স। চার বছর পর এবার শেষ আটে আবার দেখা হচ্ছে দুই দলের।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলবে স্পেন ও বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১১ জুলাই, শনিবার রাত ১টায়। শেষ ষোলোয় পর্তুগালকে হারিয়ে এসেছে স্পেন, আর যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে বেলজিয়াম।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি হবে বাংলাদেশ সময় ১২ জুলাই, রোববার রাত ৩টায়। ব্রাজিলকে হারিয়ে নরওয়ের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে মেক্সিকোর বিপক্ষে কঠিন জয় তুলে শেষ আটে উঠেছে ইংল্যান্ড।
সবচেয়ে বেশি নজর থাকবে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ১২ জুলাই, রোববার সকাল ৭টায়। মিশরের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।
কোয়ার্টার ফাইনালের সূচি
ফ্রান্স বনাম মরক্কো, ১০ জুলাই, রাত ২টা, বোস্টন স্টেডিয়াম
স্পেন বনাম বেলজিয়াম, ১১ জুলাই, রাত ১টা, লস অ্যাঞ্জেলস স্টেডিয়াম
নরওয়ে বনাম ইংল্যান্ড, ১২ জুলাই, রাত ৩টা, মায়ামি স্টেডিয়াম
আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, ১২ জুলাই, সকাল ৭টা, কানসাস সিটি স্টেডিয়াম
উল্লেখ্য, টুর্নামেন্টের এই পর্যায়ে প্রতিটি ম্যাচই এখন ফুটবল বিশ্বের জন্য এক একটি বড় যুদ্ধের সমান। এখন দেখার পালা, শেষ পর্যন্ত কাদের হাসি ফুটে সেমিফাইনালের মঞ্চে।


























বিয়ের আগে মেয়েদের জন্য সেলিনা জেটলির বিশেষ পরামর্শ