ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 33

রাজধানীর জলাবদ্ধতা সমস্যার জন্য বিগত সরকারকে দায়ী করে এ সমস্যা সমাধানে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি বিশেষ বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জলাবদ্ধতার সমস্যা বর্তমান সরকারের সৃষ্টি নয়, এটি দীর্ঘদিনের। এ সমস্যা সমাধানে সমন্বিত ও সুপরিকল্পিত প্রকল্প গ্রহণ করতে হবে। তিনি অভিযোগ করেন, অতীতে উন্নয়ন খাতে বরাদ্দ দেওয়া হলেও সেই অর্থের একটি অংশ অপব্যবহার হয়েছে। তাই রাজধানীর উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখা প্রয়োজন।

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সরকারের আর্থিক পদক্ষেপে বিরোধী দলের প্রতি সমতা বজায় রাখা হয়নি। তিনি বলেন, সংরক্ষিত আসনের সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সদস্যরা এখনো তা পাননি। তাঁর দাবি, জনগণের প্রতিনিধিদের মধ্যে এ ধরনের বৈষম্য থাকা উচিত নয়।

রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের কোষাগারের প্রতিটি টাকা জনগণের আমানত। ছোট ছোট স্থাপনার উদ্বোধনেও অপ্রয়োজনীয় ব্যয় হয়। একই সঙ্গে তিনি বলেন, ‘কিছু ভাইরাস এখনো ক্রিয়াশীল আছে’, যার ফলে তাঁদের দলকে নিয়ে নেতিবাচক সমালোচনা করা হচ্ছে।

শিক্ষা খাতে প্রাথমিক ও উচ্চশিক্ষার পাশাপাশি কারিগরি, নৈতিক এবং ধর্মীয় শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির।

দুর্নীতি প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, সংসদ যদি দুর্নীতির পৃষ্ঠপোষক না হয়, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতিকে বিদায় করা সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজধানীর উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জামায়াত আমিরের

আপডেট সময় : ১১:২২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬