ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনা জিতলে আবারও বিয়ে করবেন পরীমনি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 38

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের সমর্থনের কথা আবারও জানালেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি রসিকতার ছলে লিখেছেন, আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।

বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে দেওয়া পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভক্তরা পোস্টটিকে রসিকতা হিসেবে ধরে নানা ধরনের মন্তব্য করেন।

আর্জেন্টিনাকে নিয়ে পরীমনির উচ্ছ্বাস অবশ্য নতুন নয়। গত ১২ জুলাই তিনি একটি পোস্টে শুধু “উইন” লিখে ভালোবাসার প্রতিক্রিয়া যুক্ত করেন। একই দিন আরেক পোস্টে লেখেন, ফুটবল একটা ভালোবাসা, যার সঙ্গে ছিল আর্জেন্টিনার পতাকার প্রতীক।

এ ছাড়া ওই দিনই ছেলেকে নিয়ে দেওয়া এক ভিডিও পোস্টে তিনি লেখেন, ছেলে আমার কী পরিমাণ আর্জেন্টিনার ফ্যান! ভিডিওতে রাজধানীর একটি হোটেলে ছেলের সঙ্গে সময় কাটাতে দেখা যায় এই অভিনেত্রীকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনা জিতলে আবারও বিয়ে করবেন পরীমনি

আপডেট সময় : ১০:৪১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬