ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিয়েছে: মঞ্জু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 4

জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তির মধ্যে অনৈক্য ও দ্বন্দ্ব পরাজিতদের পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বুধবার (২২ জুলাই) রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও অভ্যুত্থানের কথা মাথায় রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, কোটা সংস্কার আন্দোলনকে স্বৈরাচারবিরোধী বৃহত্তর গণঅভ্যুত্থানে পরিণত করার ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় নেতা ও মাদরাসাশিক্ষকদের প্রত্যক্ষ ভূমিকা ছিল। তাদের এই অংশগ্রহণ অভ্যুত্থানকে দেশের সর্বত্র ছড়িয়ে দেয় বলে মনে করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিয়েছে: মঞ্জু

আপডেট সময় : ০৪:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬