ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রোববার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোজিনিয়ার জন্য বদলে গেল নিয়ম, তবু রইল অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 7

কেপ ভার্দের তারকা গোলকিপার ভোজিনিয়াকে ঘিরে চিলির ফুটবলে তৈরি হয়েছে নতুন আলোচনা। এক দিকে তাকে জার্সিতে নিজের ডাকনাম ব্যবহারের জন্য বিশেষ অনুমতি দিয়েছে চিলির লিগ আয়োজক কর্তৃপক্ষ (এএনএফপি), অন্য দিকে দেশটির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে তার যোগ দেওয়া এখনও ঝুলে আছে অনিশ্চয়তায়।

শুক্রবার সর্বসম্মতভাবে এএনএফপি সিদ্ধান্ত নেয়, ভোজিনিয়া নিজের পছন্দমতো জার্সিতে পারিবারিক নামের বদলে বহুল পরিচিত ডাকনামই ব্যবহার করতে পারবেন। এজন্য চিলির লিগের নিয়মই পরিবর্তন করতে হয়েছে।

এত দিন চিলির ক্লাব ফুটবলে খেলোয়াড়দের জার্সিতে শুধু পারিবারিক নাম ব্যবহারের বাধ্যবাধকতা ছিল।

ভোজিনিয়ার পুরো নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। তবে ফুটবল দুনিয়ায় তিনি ‘ভোজিনিয়া’ নামেই বেশি পরিচিত। জানা গেছে, কোলো-কোলোতে যোগ দেওয়ার শর্তগুলোর একটি ছিল জার্সিতে এই নাম ব্যবহারের অনুমতি।

গত সপ্তাহে ৪০ বছর বয়সী এই গোলরক্ষককে নতুন মৌসুমের অন্যতম বড় চুক্তি হিসেবে ঘোষণা দেয় কোলো-কোলো। তবে মঙ্গলবার সান্তিয়াগো পৌঁছানোর কথা থাকলেও ভিসা-সংক্রান্ত জটিলতায় সফর পিছিয়ে যায় বৃহস্পতিবারে। শেষ পর্যন্ত সেদিনও বিমানে ওঠেননি তিনি।

এরপর থেকে তার দলবদল নিয়ে শুরু হয় নানা জল্পনা। তবে কোলো-কোলোর পরিচালক হাইমে পিসারো জানিয়েছেন, চুক্তি ভেস্তে যাওয়ার কোনো আশঙ্কা নেই। বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের তিনি বলেন, কয়েক মিনিট আগেও ভোজিনিয়ার এজেন্টের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। ব্যক্তিগত কিছু বিষয় মেটাতে সময় চেয়েছেন গোলরক্ষক।

এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্লাব সভাপতি আনিবাল মোসা এএনএফপির বৈঠকে স্বীকার করেছেন, ভোজিনিয়ার সঙ্গে এখনও আনুষ্ঠানিক চুক্তি সই হয়নি।

কোলো-কোলোর কোচ ফের্নান্দো অর্তিসও জানিয়েছেন, তিনি সরাসরি ভোজিনিয়ার সঙ্গে কথা বলেছেন।

“আমরা (ভোজিনিয়ার সঙ্গে) কথা বলেছি। বুঝতে পেরেছি, সে বেশ খুশি। স্বভাবতই সে খুব বেশি আবেগ প্রকাশ করে না, কিন্তু এখানে আসার সম্ভাবনা নিয়ে সে রোমাঞ্চিত। তবে আগে কিছু ব্যক্তিগত বিষয় গুছিয়ে নিতে হবে।”

“তার মতো একজন খেলোয়াড় আমাদের লিগে এলে স্বাভাবিকভাবেই সবার আগ্রহ থাকবে। আশা করি, খুব দ্রুতই সে সমস্যার সমাধান করে আমাদের সঙ্গে যোগ দেবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকলেও সম্ভাব্য এই দলবদল নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ভোজিনিয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভোজিনিয়ার জন্য বদলে গেল নিয়ম, তবু রইল অনিশ্চয়তা

আপডেট সময় : ১২:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬