মন্ত্রী হিসেবে শপথ নিলেন নতুন চারজন
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৩৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 1
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও চারজন। তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি, বান্দরবানের এমপি সাচিং প্রু জেরি এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এমপি।
নতুন সদস্যদের শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান তিনি।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
ট্যাগস :
মন্ত্রী





















প্রতিমন্ত্রীর শপথ নিলেন হুমায়ুন কবির-শামীম কায়সার