ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 3

স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে হালনাগাদের পর চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বিষয়টি জানান।

তিনি জানান, ৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

তিনি জানান, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন ও হিজড়া ভোটার ১ হাজার ২৬৭ জন।

ইসি সচিবালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, পুরুষ ও নারী ভোটারের সংখ্যা তুলনা করলে পুরুষ ভোটার ২২ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন বেশি।

আগামী নভেম্বরে ভোট করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইসি। এর আগে ইসি সচিব জানিয়েছিলেন, ভোটের সময় পেছানো হলে ভোটার নিবন্ধন সময় বাড়ানো হবে। এক্ষেত্রে তাদের সমপূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও জানান, সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের পর থেকে এ পর্যন্ত দেশে ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

আপডেট সময় : ০২:৪৭:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬