ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 4

লেস্টার সিটির সঙ্গে দীর্ঘদিনের বাঁধন ছিঁড়ছেন হামজা চৌধুরীর। ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে পাকাপাকিভাবে যোগ দিচ্ছেন বাংলাদেশি এই মিডফিল্ডার। দুই ক্লাবের সমঝোতা অনুযায়ী, বিনা ট্রান্সফার ফি-তেই ২৮ বছর বয়সী এই ফুটবলারকে ছেড়ে দিচ্ছে লেস্টার।

ইংল্যান্ডের দলবদলের শেষ দিনেই সম্পন্ন হতে যাচ্ছে এই চুক্তির সব আনুষ্ঠানিকতা। শেফিল্ড ইউনাইটেডের রাইট ব্যাক ফেমি সেরিকি চোট পাওয়ায় জরুরি ভিত্তিতে হামজাকে দলে নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়। কোচ ক্রিস ওয়াইল্ডারেরও বিশেষ আগ্রহ ছিল দলবদলের সময়সীমা পার হওয়ার আগেই তাঁকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার।

শেফিল্ডের জার্সিতে হামজার এই ফেরা অবশ্য নতুন নয়। ২০২৪-২৫ মৌসুমে ধারে এই ক্লাবেই খেলেছিলেন তিনি। দলকে প্রিমিয়ার লিগে তোলার লড়াইয়ে নিয়মিত মুখ ছিলেন হামজা, যদিও প্লে-অফ ফাইনালে সান্ডারল্যান্ডের কাছে হেরে সেবার স্বপ্নভঙ্গ হয় তাদের। তবে এবার আর ধার করা চুক্তি নয়, একেবারে স্থায়ীভাবেই শেফিল্ডে যোগ দিচ্ছেন ২৮ বছর বয়সি মিডফিল্ডার।

মাত্র ৭ বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। অ্যালবিয়নে দুই মৌসুম ধারে খেলার পর ২০১৭ সালে লেস্টারের মূল দলে অভিষেক হয় তাঁর। ক্লাবটির হয়ে ১৬৬ ম্যাচে মাঠে নেমে জিতেছেন এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও চ্যাম্পিয়নশিপের শিরোপাও।

লেস্টারের হয়ে ইপসউইচ টাউন ও এমকে ডনসের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি হামজাকে। এরপরই তাঁর দলবদলের সম্ভাবনা জোরালো হয়। ডার্বি কাউন্টি আগ্রহ দেখালেও হামজার পছন্দ ছিল চেনা পরিবেশই। শেষ পর্যন্ত পুরোনো ঠিকানা শেফিল্ডেই আবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের ‘নম্বর এইট’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

স্থায়ী চুক্তিতে শেফিল্ডে ফিরছেন হামজা

আপডেট সময় : ০১:৩৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬