ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় ধরে চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সহধর্মিণী আফরোজা আব্বাস সঙ্গে ছিলেন।

দীর্ঘদিন পর দেশে ফেরায় মির্জা আব্বাসকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন বিএনপির নেতাকর্মীরা। বিশেষ করে ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে জড়ো হন।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন ও যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

আপডেট সময় : ১১:২৭:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬