ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির অবিশ্বাস্য ৭ রেকর্ডে এবার রাফিনিয়ার হানা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

বার্সেলোনার ইতিহাসে লিওনেল মেসির রেখে যাওয়া রেকর্ডগুলো এত দিন ছিল প্রায় ধরাছোঁয়ার বাইরে। কিন্তু নতুন মৌসুমে ভিন্ন ভূমিকায় খেলতে নেমে রাফিনিয়া যেভাবে গোলের পর গোল করে চলেছেন, তাতে সেই রেকর্ডগুলো টপকানোর সুযোগ তৈরি হয়েছে তার সামনে।

২০২৬-২৭ মৌসুমে মাত্র পাঁচ ম্যাচেই আট গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রবার্ট লেভানডফস্কি ও ফেরান তোরেস দল ছাড়ার পর এবং জুলিয়ান আলভারেজকে দলে আনার চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাফিনিয়াকেই মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নেন বার্সেলোনা কোচ। উইং থেকে উঠে এসে সেন্টার-ফরোয়ার্ডের ভূমিকায় তার এই রূপান্তরই যেন বদলে দিয়েছে পুরো হিসাব।

লা লিগায় টানা গোল
২০১২-১৩ মৌসুমে লা লিগায় টানা ২১ ম্যাচে গোল করে অনন্য নজির গড়েছিলেন মেসি। রাফিনিয়া অবশ্য এখনো সেই মাইলফলক থেকে অনেক দূরে। তবে চলতি মৌসুমে লিগের প্রথম চার ম্যাচেই গোল করেছেন তিনি। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে মেসির রেকর্ডের দিকে এগোনোর সুযোগ থাকছে।

চ্যাম্পিয়নস লিগে ১৪ গোল
২০১১-১২ মৌসুমে ইউরোপের শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে বার্সার হয়ে ১৪ গোল করেছিলেন মেসি। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই জোড়া গোলে মৌসুম শুরু করেছেন রাফিনিয়া। নতুন ফরম্যাটে নকআউট পর্বসহ আরও ম্যাচ খেলার সুযোগ থাকায় এই রেকর্ডটি তার হাতের নাগালে।

হোস্কোরড রেটিং
টানা ১২ মৌসুমে হোস্কোরডের হিসাবে মেসির গড় রেটিং ছিল ৮.০০-এর ওপরে। তার সর্বোচ্চ গড় রেটিং ছিল ৮.৮৮। রাফিনিয়া এখন পর্যন্ত ৮.৭২ রেটিং নিয়ে খেলছেন। মৌসুমের শুরুতেই যা আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের বেশ কাছাকাছি।

লা লিগায় ৫০ গোল
২০১১-১২ মৌসুমে লা লিগায় মেসির ৫০ গোলের রেকর্ড ভাঙা যে কতটা কঠিন, তা বলার অপেক্ষা রাখে না। তবে রাফিনিয়ার এবারের আসরের শুরুটা আশাবাদী হওয়ার মতো। চার ম্যাচে ছয় গোল করেছেন তিনি, অর্থাৎ ম্যাচপ্রতি দেড় গোল। এই হার ৩৮ ম্যাচের পুরো মৌসুমে ধরে রাখতে পারলে সংখ্যাটি দাঁড়াবে ৫৭ গোলে।

এক মৌসুমে আট হ্যাটট্রিক
লা লিগার এক মৌসুমে আটটি হ্যাটট্রিক করার রেকর্ডও মেসির দখলে। নতুন পজিশনে রাফিনিয়া এখন সতীর্থ ইয়ামাল, পেদ্রি ও ফেরমিনদের কাছ থেকে নিয়মিত গোলের সুযোগ পাচ্ছেন। তাই একাধিক হ্যাটট্রিকের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।

৩৮ ম্যাচের ২৭টিতে গোল
এক মৌসুমে লা লিগার ৩৮ ম্যাচের মধ্যে ২৭টিতে গোল করেছিলেন মেসি। রাফিনিয়া এবারের লিগে এখন পর্যন্ত শতভাগ সফল। চার ম্যাচের প্রতিটিতেই তার নাম উঠেছে স্কোরশিটে। অবশ্য মেসির রেকর্ড ছুঁতে হলে এই ধারাবাহিকতা প্রায় পুরো মৌসুমজুড়েই ধরে রাখতে হবে তাকে।

এক মৌসুমে ৭৩ গোল
সব প্রতিযোগিতা মিলিয়ে ২০১১-১২ মৌসুমে মেসির ৭৩ গোলের রেকর্ড ফুটবল ইতিহাসেরই অন্যতম বিস্ময়। অন্যদিকে, রাফিনিয়া পাঁচ ম্যাচে আট গোল করেছেন। এই হার ৫০ ম্যাচ পর্যন্ত বজায় রাখতে পারলে তার গোলসংখ্যা ৮০-এর কাছাকাছি পৌঁছাতে পারে।

অবশ্য মৌসুমের শুরুতেই এমন হিসাব কষা কিছুটা আগাম অনুমানই। দীর্ঘ মৌসুমে চোট, ফর্ম, ম্যাচের সংখ্যা কিংবা প্রতিপক্ষ অনেক কিছুই বদলে দিতে পারে সমীকরণ। তবু রাফিনিয়ার নতুন ভূমিকায় এমন দুর্দান্ত সূচনা বার্সেলোনায় মেসির কিছু ‘অসম্ভব’ রেকর্ড নিয়েও নতুন করে আলোচনা শুরু করার যথেষ্ট কারণ তৈরি করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেসির অবিশ্বাস্য ৭ রেকর্ডে এবার রাফিনিয়ার হানা

আপডেট সময় : ১২:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬