শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম আর নেই
- আপডেট সময় : ১২:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / 10
চারদিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর মারা গেছেন শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
বৃহস্পতিবার (১০ সেপ্টেমবর) মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বড় ভাই কামাল আহমেদ বাচ্চু নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমীরুল আমাদের ছেড়ে চলে গেছে। রাত ১টা ০৭ মিনিটে চিকিৎসক আমাদের খবরটি নিশ্চিত করেছেন।
আমীরুল ইসলাম চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান ছিলেন। তিনি অনেকদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন।
চ্যানেল আইয়ের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল হুদা পিটু জানিয়েছিলেন, কয়েক দিন আগে আমীরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
১৯৬৪ সালের ৭ এপ্রিল ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন আমীরুল ইসলাম। শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
আমীরুল ইসলামের প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক। শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি। সাহিত্যচর্চার পাশাপাশি দীর্ঘদিন ধরে গণমাধ্যমের সঙ্গেও যুক্ত ছিলেন আমীরুল ইসলাম।

























হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু