বর্তমান সরকার জনকল্যাণে কাজ করছে: স্থানীয় সরকারমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / 3
বর্তমান সরকার জনগণের প্রতিনিধি হিসেবে জনকল্যাণে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।
মঈন খান বলেন, ডেঙ্গুতে মৃত্যু আগেও ছিল, এখনও আছে। তবে বিগত বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং সারা দেশে যাতে ডেঙ্গু ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’-অর্থাৎ রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে আগে থেকেই প্রতিরোধ করা অনেক বেশি কার্যকর।
তিনি বলেন, রাজধানী ঢাকায় গত শনিবার সকাল ৯টায় সচেতনতা কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে ডেঙ্গু প্রতিরোধে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজে নতুন প্রজন্মের সঙ্গে কথা বলে তাদের উদ্বুদ্ধ করেছেন। একই সময়ে দেশের ৬৪ জেলায় কেন্দ্রীয়ভাবে প্রচারণা চালিয়ে মানুষকে সচেতন করা হয়েছে।
এলজিআরডি সচিব মোঃ শহিদুল হাসানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দ্যা ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার মিস.ইফফাত মাহমুদ, যুগ্ম সচিব শামসুল ইসলামসহ প্রমুখ।





















সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী