নাগরিকদের সৌদি ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান যুক্তরাষ্ট্রের
- আপডেট সময় : ০১:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / 13
সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাতের প্রেক্ষিতে দেশটির জন্য ভ্রমণ সতর্কতা আপডেট করেছে যুক্তরাষ্ট্র। নতুন নির্দেশনায় মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইটে হালনাগাদকৃত সতর্কবার্তায় সৌদি আরবের জন্য ‘লেভেল-৩’ (ভ্রমণ পুনর্বিবেচনা) জারি করা হয়।
ওয়েবসাইটে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন স্বার্থ লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর স্থানীয় আইনি বিধিনিষেধের ঝুঁকি সম্পর্কে নিজ দেশের নাগরিকদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে দেশটির বেশ কিছু অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে বলেও উল্লেখ করা হয়।
অন্যদিকে, চরম ঝুঁকির কারণে সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ ‘লেভেল-৪’ অর্থাৎ ‘ভ্রমণ না করার’ নির্দেশনাই বলবৎ রাখা হয়েছে। সূত্র: আল-জাজিরা
























বাব আল-মান্দেব প্রণালির কাছে যুদ্ধজাহাজ মোতায়েন করছে ইতালি