ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির শততম গোলের দিনে শিরোপা জিতল মায়ামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

তিনি একটি গোল করলেন, অন্যটি কাসেমিরোকে দিয়ে করালেন। তাতেই লিওনেল মেসির খেরোখাতায় যুক্ত হলো নতুন এক মাইলফলক। ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন জাদুকরের ক্যারিয়ারে অর্জন হলো ৪৯তম ট্রফি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে মেজর লিগ সকারের চ্যাম্পিয়ন ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নের মধ্যকার বার্ষিক লড়াইয়ের ২-০ গোলে জিতেছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ন্যু স্টেডিয়ামে ম্যাচের ২৪তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর পূর্ণ সময়ের মিনিটে নয় আগে কাসেমিরোকে দিয়ে একটি গোল করান মেসি।

ইন্টার মায়ামির হয়ে শততম গোলের দেখা পান মেসি। মেজর লিগ সকারে ন্যাশভিলের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্রয়ের দিনে একটি গোল করেছিলেন মেসি। তাতে শতক থেকে এক গোল দূরে ছিলেন তিনি। ক্রুজ আজুলের বিপক্ষে সেটি পূর্ণ করেন। মায়ামির হয়ে মাত্র ১১৫ ম্যাচেই ১০০ গোলের কীর্তি গড়েন তিনি। আর সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে মেসির গোল সংখ্যা এখন ৯২৯।

এটাই কোনো ক্লাব বা জাতীয় দলের হয়ে মেসির দ্রুততম ১০০ গোল। বার্সেলোনার হয়ে এই মাইলফলকে পৌঁছাতে তাঁর লেগেছিল ১৮৮ ম্যাচ। আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল করতে খেলেছেন ১৭৪ ম্যাচ। সেখানে মায়ামির হয়ে সময় লেগেছে মাত্র ১১৫ ম্যাচ।

নতুন মাইলফলকের ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত ক্রস থেকে হেডারে জাল খুঁজে নেন মেসি। এরপর ম্যাচের ৮১তম মিনিটে মেসির নেওয়ার কর্নার থেকে গোল করেন কাসিমেরো। তাতেই মেসির আরেকটি শিরোপা জয় নিশ্চিত হয়।

মায়ামির হয়ে মেসি প্রথম শিরোপা জিতেছেন ২০২৩ সালে, লিগস কাপ। পরের বছর মায়ামি জেতে সাপোর্টার্স শিল্ড। সেই মৌসুমে এমএলএসে ৭৪ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়ে দলটি। এরপর ২০২৫ সালের এমএলএস কাপ জয়েও সামনে থেকে নেতৃত্ব দেন মেসি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেসির শততম গোলের দিনে শিরোপা জিতল মায়ামি

আপডেট সময় : ১২:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬