ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ামালের জোড়ায় স্পেনের রেকর্ডযাত্রা অব্যাহত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

ইংল্যান্ডের পর ক্রোয়েশিয়াও থামাতে পারল না স্পেনের জয়যাত্রা। লামিনে ইয়ামালের জোড়া গোলে ক্রোয়াটদের উড়িয়ে নেশনস লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ঘরের মাঠ রামোন সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামে মঙ্গলবার রাতে স্পেনের জয় ৪-১ ব্যবধানে। এই জয়ে গ্রুপ ‘এ৩’-এর শীর্ষে লা রোজারা।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলিতে ৩-২ গোলের জয়ের চার দিন পরই মাঠে নেমেছিল স্পেন। সেই ম্যাচেও দুই মিনিটের মধ্যে গোল করেছিলেন ইয়ামাল। ক্রোয়েশিয়ার বিপক্ষেও ম্যাচের দুই মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। অ্যালেক্স বায়েনার পাস থেকে বক্সের ভেতর বল পেয়ে নিচু শটে গোল করেন ইয়ামাল।

তবে ২৮তম মিনিটে ইভান পেরিসিচের ক্রস থেকে হেডে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান দিয়ন বেলজো। দুই মিনিটের ব্যবধানেই আবার এগিয়ে যায় স্পেন। ইয়ামালের ক্রস থেকে ৩১তম মিনিটে হেডে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন মার্ক পুবিল।

বিরতির পরও আক্রমণের ধার কমেনি স্পেনের। ৬৩তম মিনিটে পেদ্রির পাস পেয়ে বক্সের ডান দিক থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। তাতে ব্যবধান দাঁড়ায় ৩-১।

শেষদিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। তবে স্পেনের রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টো ৮৯ মিনিটে মিকেল মেরিনোর পাস পেয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে স্পেনের চতুর্থ গোল করেন নিকো উইলিয়ামস। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন।

এই জয়ে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও দীর্ঘ করল স্পেন। আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের তালিকায় এখন সবার ওপরে তারা। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৩৭ ম্যাচ অপরাজিত থেকে দ্বিতীয় স্থানে ইতালি।

ক্রোয়েশিয়াকে হারিয়ে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও দীর্ঘ করল স্পেন। আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন এককভাবে লা রোজাদের দখলে। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি।

রোববার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে স্পেন। তার আগের দিন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া।

নিউজটি শেয়ার করুন

ইয়ামালের জোড়ায় স্পেনের রেকর্ডযাত্রা অব্যাহত

আপডেট সময় : ০১:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬