ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 0

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নেমে ডান উরুতে চোট পেয়েছিলেন রাফিনিয়া। প্রথম দফা পরীক্ষায় বার্সেলোনার এই ফরোয়ার্ডের পেশিতে গুরুতর কোনো ক্ষতি ধরা পড়েনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে ব্রাজিলের জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে ভারতের বিপক্ষে পরের ম্যাচে তাকে পাচ্ছে না ব্রাজিল।

আজ ইমেজিং পরিক্ষা করা হয় রাফিনিয়ার। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, পরীক্ষায় তার ডান উরুর পেছনের অংশে সামান্য পেশির ফোলা বা মাসল এডিমা পাওয়া গেছে। দ্রুত সুস্থতার লক্ষ্যেই তাকে ক্যাম্প থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের ৪-২ গোলের জয়ে প্রথমার্ধে মাঠে ছিলেন রাফিনিয়া। পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোলও করেন তিনি। তবে ডান উরুতে অস্বস্তি অনুভব করায় বিরতির পর আর মাঠে ফেরেননি বার্সেলোনার এই ফরোয়ার্ড।

একই জায়গায় আগে জাতীয় দলের হয়ে দুটি ক্যাম্পেও সমস্যা হয়েছিল রাফিনিয়ার। তার চোটে উদ্বেগ প্রকাশ করেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। তবে পরীক্ষায় বড় ধরনের পেশির চোটের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বিবৃতিতে সিবিএফ জানায়, ‘বুধবার (৩০) রাফিনিয়া একটি ইমেজিং পরীক্ষা করিয়েছেন। এতে তার ডান উরুর পেছনের অংশে সামান্য মাসল এডিমা ধরা পড়েছে। সতর্কতা এবং দ্রুত সুস্থতার লক্ষ্যে তাকে ব্রাজিল জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হবে। ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তার পরিবর্তে কোনো খেলোয়াড়কে দলে ডাকা হবে না।’

এর ফলে শনিবার কলকাতায় ভারতের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে খেলবেন না রাফিনিয়া। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে তিনি বার্সেলোনায় ফিরবেন। সেখানে ক্লাবটির মেডিকেল বিভাগ তার পুনর্বাসন ও শারীরিক অবস্থার দেখভাল করবে।

নিউজটি শেয়ার করুন

ভারতের বিপক্ষে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল

আপডেট সময় : ০১:২৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬