ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 2

হঠাৎ করে বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটান যাওয়ার পথে রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন তিনি।

মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হওয়া ইনফান্তিনোর সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়েছে। বিশ্ব ফুটবলের এই শীর্ষ কর্মকর্তার ঢাকায় স্বল্প সময়ের অবস্থানের খবর পেয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে সূত্রে জানা গেছে, বিমানবন্দরে ফিফা সভাপতির ইমিগ্রেশন ও অন্যান্য ট্রানজিট আনুষ্ঠানিকতা যেন দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আগাম যোগাযোগ করা হয়েছে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালীন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ফাঁকেও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফিফা সভাপতির আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

হঠাৎ ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো

আপডেট সময় : ১০:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬