ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলের হামলায় বাবা-ছেলেসহ নিহত ৮ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 7

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। মঙ্গলবার (১০ নভেম্বর) উপত্যকাটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক বাবা ও তার ১৩ বছর বয়সী ছেলেসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে প্রবল ঝড়ে গাজার প্রায় ৭০ হাজার তাঁবু ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সেখানে জরুরি মানবিক সহায়তা ও অস্থায়ী আবাসন প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের সূত্রে এ তথ্য জানা গেছে। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মঙ্গলবার গাজা সিটির দারাজ এলাকায় ঘুবেইন পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হন। শহরের জেইতুন এলাকায় একটি তাঁবুতে পৃথক বিমান হামলায় প্রাণ হারান এক বাবা ও তার ছেলে।

এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন এক ব্যক্তি। মঙ্গলবার ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানায়, গাজা সিটির সাবরা এলাকায় ইসরায়েলের আরেকটি বিমান হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

গত বছর যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

এদিকে গত সপ্তাহান্তে মৌসুমের প্রথম শক্তিশালী ঝড়ের কারণে মাত্র ১২ ঘণ্টার মধ্যে গাজার প্রায় ৭০ হাজার তাঁবু পানিতে তলিয়ে যায়। এতে অন্তত পাঁচজন নিহত হন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ ডলার।

ইসরায়েল গাজায় ৬০ হাজার অস্থায়ী আবাসন এবং ২ লাখ তাঁবু প্রবেশে বাধা দিচ্ছে। সেখানে মাত্র ২০ হাজার তাঁবু প্রবেশের অনুমতি দিয়েছে তারা। যুদ্ধের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জরুরি মানবিক সহায়তা প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল।

এদিকে হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে আলোচকরা এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। বর্তমানে গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলের হামলায় বাবা-ছেলেসহ নিহত ৮ ফিলিস্তিনি

আপডেট সময় : ১২:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬