ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা দিতে না পারলে আমরা আমাদের পথ দেখব: সংসদে নাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 0

সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন তোলেন। একই সঙ্গে সরকারের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে স্পষ্ট জবাব দাবি করেন।

নাহিদ ইসলাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিবরণ তুলে ধরেন।

তিনি জানান, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বাড়িতে থাকা গবাদিপশু আগুনে পুড়ে মারা গেছে বলেও সংসদকে জানান তিনি।

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, রাত থেকেই তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন। তিনি নিজেও কুষ্টিয়ার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। অথচ বৃহস্পতিবার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।

নাহিদ ইসলাম প্রশ্ন তুলে বলেন, কোনো ফরেনসিক দল ঘটনাস্থলে না যাওয়া এবং ফরেনসিক তদন্ত ছাড়াই থানার ওসি কীভাবে ঘটনাটিকে পেট্রোল বোমা হামলা নয় বলে মন্তব্য করলেন, তা তার বোধগম্য নয়।

দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে যে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে, তাতে কারা প্রধান লক্ষ্যবস্তু, তা এখন স্পষ্ট। এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া সারা দেশে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও ককটেল বিস্ফোরণ হচ্ছে বলে জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমাদের মানবাধিকার নিশ্চিত করা না হলে এবং শত্রুপক্ষের মানবাধিকার নিয়ে সরকার বেশি উদ্বিগ্ন থাকলে নিজেদের নিরাপত্তার পথ নিজেদেরই দেখতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির প্রথম লক্ষ্যবস্তু তারা হলেও পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারেন সরকারের লোকজনও। এ শক্তির নৃশংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের পরিবার আক্রান্ত হলে সরকারের মন্ত্রী-এমপিদের পরিবারও রেহাই পাবে না। তাই আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের অবস্থান এবং আপসকামিতার অভিযোগের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি।

বিরোধী দলীয় চিফ হুইপের বক্তব্যের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ বিষয়ে রুলিং দিয়ে স্পিকার বলেন, বিরোধী দলীয় চিফ হুইপ যে প্রশ্ন তুলেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা গুরুতর। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

নিরাপত্তা দিতে না পারলে আমরা আমাদের পথ দেখব: সংসদে নাহিদ

আপডেট সময় : ১০:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬