সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন নাহিদ
- আপডেট সময় : ১২:৫৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 40
প্রথম ওভারে কিছুটা খরুচে ছিলেন। ঘুরে দাঁড়াতে একদমই সময় নিলেন নাহিদ রানা। বাকি তিন ওভারের একটিতে মেডেনসহ প্রতিপক্ষের ওপর যেন স্টিমরোলার চালালেন বাংলাদেশের এই ফাস্ট বোলার।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার রাতে পিএসএলের ফাইনালে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ২২ রান খরচ করে ২ উইকেট নেন নাহিদ। তার ইকোনমি রান রেট ছিল ৫.৫০। দারুণ এই বোলিংয়ের কারণে সুপার পাওয়ার অব দ্য ম্যাচ পুরস্কার জিতে নিয়েছেন নাহিদ। আর্থিক পুরস্কার হিসেবে পেয়েছেন তিন লাখ পাকিস্তানি রুপি।
পিএসএল ফাইনালে মেডেন ওভার করা মাত্র তৃতীয় পেসার নাহিদ রানা। তার আগে ২০২১ সালে ইমরান খান ও ২০২৪ সালে এই কীর্তি গড়ে দেখান খুশদিল শাহ। দুজনই ছিলেন মুলতান সুলতান্সের জার্সিতে।
পিএসএলের চার ম্যাচ খেলে দেশে ফেরা নাহিদের ফাইনাল ম্যাচ খেলার কথাই ছিল না। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলার পর টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে পেশোয়ার ফাইনালে উঠলে অনুমতি পান নাহিদ। শেষ পর্যন্ত অংশ নেন পাকিস্তানের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিতে।
পিএসএলে নাহিদ ৫ ম্যাচে ৫.৪৪ ইকোনমি রেটে ৯ উইকেট নিয়েছেন। তার বিশেষ অবদানের কারণেই ফাইনাল জিতে ৯ বছরের ট্রফি খরা ঘুচিয়েছে পেশোয়ার।
























অবিশ্বাস্য কামব্যাকে কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা