ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার কিংবদন্তি টেনিস খেলোয়াড় ম্যাল অ্যান্ডারসন আর নেই

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 80

অস্ট্রেলিয়ার টেনিস কিংবদন্তি ম্যাল অ্যান্ডারসন আর নেই। সোমবার (১১ মে) ৯১ বছর বয়সে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে টেনিস অস্ট্রেলিয়া। ‘আসল কিংবদন্তি’ হিসেবে তকমা আছে তার। খবর জিও নিউজের।

ম্যাল অ্যান্ডারসন ছিলেন ইউএস ওপেন পুরুষ এককের ইতিহাসে প্রথম আনসিডেড খেলোয়াড়, যিনি শিরোপা জয়ের কীর্তি গড়েন। ১৯৫৭ সালে তখনকার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপে তিনি তিনজন সিডেড খেলোয়াড়কে হারিয়ে মাত্র দুটি সেট খুইয়ে শিরোপা জিতেছিলেন।

গ্রামের একটি খামারের মাটির কোর্টে টেনিস যাত্রা শুরু করা অ্যান্ডারসন পরবর্তীতে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা টেনিস তারকায় পরিণত হন। ক্যারিয়ারে তিনি তিনটি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপাও জিতেছিলেন। এছাড়া দুবার ডেভিস কাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে তরুণ অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের পরামর্শদাতা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অ্যান্ডারসন। তার তত্ত্বাবধানে বেড়ে ওঠা খেলোয়াড়দের মধ্যে ছিলেন সাবেক এক নম্বর বাছাই প্যাট রাফটার, যিনি দুবার ইউএস ওপেন জিতেছিলেন।
অ্যান্ডারসনের মৃত্যুতে শোক প্রকাশ করে র‍্যাফটার বলেন, ‘ম্যালের মৃত্যুর খবর শুনে আমি খুবই মর্মাহত। তিনি এমন একজন মানুষ ছিলেন, যিনি আমার টেনিস ক্যারিয়ারের শুরু থেকেই আমাকে পথ দেখিয়েছেন। তিনি ছিলেন টেনিস জগতের একজন প্রকৃত কিংবদন্তি। তবে তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ; বিনয়ী, সময় দিতে উদার এবং তরুণ খেলোয়াড়দের সাহায্য করতে সবসময়ই আনন্দ পেতেন।’

র‌্যাফটারের ভাষ্য, ‘অস্ট্রেলিয়ার টেনিস আজ তার অন্যতম সেরা ব্যক্তিত্বকে হারিয়েছে, আর আমাদের অনেকেই হারিয়েছি একজন বন্ধু ও পরামর্শদাতাকে। তাকে কাছ থেকে জানার সুযোগ পাওয়া নিজেকে আমি খুব সৌভাগ্যবান মনে করি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ার কিংবদন্তি টেনিস খেলোয়াড় ম্যাল অ্যান্ডারসন আর নেই

আপডেট সময় : ০৪:১৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬