ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে জি৭ সম্মেলনের ফাঁকেই বৈঠক করবেন মোদি-ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১১:২৭ অপরাহ্ন, রোববার, ১৪ জুন ২০২৬
  • / 27

জি৭ সম্মেলনের ফাঁকেই বৈঠক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলা জি৭ সম্মেলনের মাঝেই আগামী বুধবার (১৭ জুন) হবে বৈঠক হোয়াইট হাউসের হওয়ার কথা রয়েছে।

বৈঠকের পরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ট্রাম্পের। ফলে মোদী-ট্রাম্প বৈঠকের আলোচ্য বিষয় এবং সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তুঙ্গে। গত বছরের ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরের সময় দুই নেতার শেষ মুখোমুখি বৈঠক হয়েছিল। এরপর গত কয়েক মাসে ফোনে একাধিকবার কথা হলেও সরাসরি সাক্ষাৎ হয়নি। প্রায় ১৬ মাস পর মুখোমুখি দুই রাষ্ট্রনেতা৷ সেই কারণেই জি৭ সম্মেলনের এই বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই বৈঠক এমন এক সময়ে হতে চলেছে, যখন ভারত-আমেরিকা সম্পর্ক একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অভিযানে ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনাও আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

এছাড়া ‘অপারেশন সিঁদুর’-এর পর দুই দেশের সম্পর্ক কিছুটা চাপের মুখে পড়েছিল। তার সঙ্গে ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রশাসনের উচ্চ শুল্ক আরোপের সিদ্ধান্তও দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলেছে।

বাণিজ্যিক সম্পর্ক এই বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে। গত ফেব্রুয়ারিতে মোদী ও ট্রাম্প একটি অন্তর্বর্তীকালীন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা করেছিলেন। বর্তমানে সেই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। বৈঠকে সেই অগ্রগতি পর্যালোচনা করা হতে পারে এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা হতে পারে।

জি৭ সম্মেলনের ফাঁকে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গিয়েছে, মঙ্গলবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বুধবার মোদীর পাশাপাশি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও বৈঠক করবেন ট্রাম্প। এছাড়া জি৭ নেতাদের সঙ্গে বিভিন্ন কর্মসূচি ও বৈঠকেও অংশ নেবেন তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, এবারের সম্মেলনে অর্থনৈতিক উন্নয়ন, সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা, অবৈধ অভিবাসন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-সহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে।

শনিবার এক সপ্তাহের ইউরোপ সফরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্স এবং স্লোভাকিয়া সফরের পাশাপাশি তিনি জি৭ সম্মেলনে যোগ দিচ্ছেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করছেন।

এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে দেখা হচ্ছে মোদী-ট্রাম্প বৈঠককে। বাণিজ্য সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলির সমাধান এবং বৃহত্তর কৌশলগত সহযোগিতা বজায় রাখার লক্ষ্যে দুই দেশের জন্যই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সে জি৭ সম্মেলনের ফাঁকেই বৈঠক করবেন মোদি-ট্রাম্প!

আপডেট সময় : ০২:১১:২৭ অপরাহ্ন, রোববার, ১৪ জুন ২০২৬