চোট কতটা গুরুতর, জানালেন এমবাপে
- আপডেট সময় : ১১:৩৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / 20
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে কিছুটা হাপিত্যেশে মধ্য দিয়ে গিয়েছিল ফ্রান্স। তার ওপর কিলিয়ান এমবাপের পেনাল্টি মিস বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে সবই কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। ম্যাচের ৬০তম মিনিটে দুর্দান্ত এক গোলে ডেডলক ভাঙেন তিনি। এর ঠিক ছয় মিনিট পর উসমান দেম্বেলের গোল ফ্রান্সের জয় নিশ্চিত করে।
সবকিছু স্বাভাবিকভাবে চলার মাঝেই ৭৭তম মিনিটে হঠাৎ করেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় এমবাপেকে। মাঠ থেকে তাঁর এই বিদায় ফরাসি শিবিরে কিছুটা উদ্বেগের জন্ম দেয়। তবে ম্যাচ শেষে জানা গেছে, চোট নিয়ে ভয়ের কিছু নেই এবং তিনি ভালো আছেন। এমবাপে গোড়ালিতে কিছুটা অস্বস্তি বোধ করায় সতর্কতাবশত তাকে তুলে নেওয়া হয়েছিল।
ম্যাচ শেষে কোচ দিদিয়ে দেশমের বক্তব্যেও উঠে এসেছে, সেমিফাইনালে এমবাপের খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। এদিন হাঁটুতে চোট ও ক্র্যাম্পের কারণে তুলে নেওয়া হয়েছিল মিডফিল্ডার মানু কোনেকেও।Sports
মরক্কোকে ২–০ গোলে হারানোর পর দলের দুর্দান্ত সাফল্যের রহস্য নিয়ে দেশম বলেন, ‘সব কৃতিত্ব খেলোয়াড়দেরই। এটা মূলত দলগত মেলবন্ধনের গল্প, যা আমরা সবাই মিলে উপভোগ করছি। মাঠের পারফরম্যান্সই শেষ কথা, তবে খেলোয়াড়দের মধ্যকার মানবিক সম্পর্কটাও দারুণ গুরুত্বপূর্ণ।’
এদিন ম্যাচের প্রথমার্ধে কিলিয়ান এমবাপে পেনাল্টি মিস করলেও সেই চাপ কাটিয়ে দুর্দান্ত এক গোলে দলকে পথ দেখান। এ নিয়ে ম্যাচ শেষে দেশম বলেন, ‘পেনাল্টি মিস এবং একের পর এক সুযোগ হাতছাড়া হওয়ায় আজকের দিনটি আমাদের জন্য বেশ কঠিন ছিল। তবে কিলিয়ান যখন মাঠে থাকে, তখন কোনো চিন্তা নেই। আগের সুযোগটি মিস করলেও ও পরক্ষণে শট নিতে একটুও দ্বিধা করেনি। অনেকেই বলে কিলিয়ান একজন একনায়ক, ও শুধু নিজের কথাই ভাবে। কিন্তু ও-ই আমাদের অধিনায়ক এবং ওর আজকের পারফরম্যান্স সবার জন্য একটা দারুণ উদাহরণ।’
এবারের বিশ্বকাপে এ নিয়ে লিওনেল মেসির সমান আট গোলের দেখা পেলেন এমবাপে। বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২০ গোল নিয়ে দুইয়ে তিনি। এক গোল নিয়ে তাঁর উপরে আছেন আর্জেন্টাইন মহাতারকা। আর এই বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি গোল পেলেন দেম্বেলে।


























Iranian Embassy in Turkey: NATO’s claims on Iran’s nuclear program and the Strait of Hormuz are baseless