ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

খুলনায় কিশোরীকে খুন করে বস্তায় ভরে ফেলে দিয়েছে বাবা-মা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 44

প্রেমের সম্পর্ক মেনে নিতে না পেরে ১৬ বছরের কিশোরী আরফানা হোসেন নির্জনাকে হত্যা করেন তার বাবা-মা। পরে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা নগরীর প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়কে ফেলে রেখে হত্যাকাণ্ড আড়াল করার চেষ্টা করা হয়।

তবে মাত্র ৩৬ ঘণ্টার মধ্যেই এই চাঞ্চল্যকর হত্যার রহস্য উদঘাটন করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে নিহতের মা আরিফা ইয়াসমিন সিমাকে। তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অভিযুক্ত বাবা মো. আলিম হোসেন আকাশকে গ্রেফতারে অভিযান চলছে। শনিবার (১১ জুলাই) সকালে কেএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

তিনি জানান, মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে পারিবারিক বিরোধের একপর্যায়ে বাবা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে নির্জনার মৃত্যু হয়। পরে বাবা-মা মরদেহ বস্তাবন্দি করে প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে ফেলে রাখেন। গত ৮ জুলাই রাতে সেখান থেকেই মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে মায়ের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যার রহস্য উদঘাটিত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খুলনায় কিশোরীকে খুন করে বস্তায় ভরে ফেলে দিয়েছে বাবা-মা

আপডেট সময় : ০৩:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬