ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ ::
ওয়েব সাইড আপগ্রেট করার কারণে ৫ সেপ্টেম্বর থেকে সংবাদ সম্প্রচার বন্ধ থাকবে। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বয়স জালিয়াতির অভিযোগে রোহিত যাদব-রবি কুমারসহ ৬৫ জন নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

বয়স জালিয়াতির অভিযোগে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল থেকে বাদ পড়ার পাশাপাশি দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন লেগ স্পিনার রোহিত যাদব। একই অপরাধে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারসহ আরও ৬৪ জন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।

মাঠের পারফরম্যান্সে সম্ভাবনার ছাপ থাকলেও, বয়সের গ্যাঁড়াকলে পিছিয়ে গেল তরুণ ক্রিকেটার রোহিত যাদবের ক্যারিয়ার। ভারত অনূর্ধ্ব-১৯ দলের এ লেগ স্পিনারকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করলো ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। প্রাক-মৌসুম নথিপত্র যাচাইকরণের সময় দেখা যায়, রোহিতের প্রকৃত বয়সের সাথে জমা দেয়া নথির পার্থক্য প্রায় ২৭ মাসের।

শুধু রোহিত যাদবই নন, যাচাইয়ে ধরা পড়েছে আরও অনেকের জালিয়াতি। তদন্ত অনুযায়ী, রবি কুমারের ক্ষেত্রে বয়সের হেরফের ৪০ মাসেরও বেশি। তার ক্যারিয়ারের সব বয়সভিত্তিক রেকর্ড বাতিল ঘোষণা করেছে সিএবি। বয়স নিয়ে তথ্য লুকানোর অপরাধে নিষিদ্ধ হয়েছেন ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসার রবি কুমারসহ আরও ৬৪ জন ক্রিকেটার।

বয়স জালিয়াতি রুখতে ২০২০ সালে বিসিসিআই স্বেচ্ছায় ভুল তথ্য সংশোধনের ‘অ্যামনেস্টি স্কিম’ বা ক্ষমা নীতি চালু করেছিল। কিন্তু এর পরও জালিয়াতির আশ্রয় নেয়ায় এবার কঠোর শাস্তির পথেই হেঁটেছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন।

লেগ স্পিনার রোহিত কিংবা যুব বিশ্বকাপজয়ী রবি কুমারের এমন নিষেধাজ্ঞার পর ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে বড় রকমের ধাক্কা আসতে পারে মনে করছেন দেশটির ক্রিকেটসংশ্লিষ্টরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বয়স জালিয়াতির অভিযোগে রোহিত যাদব-রবি কুমারসহ ৬৫ জন নিষিদ্ধ

আপডেট সময় : ০৭:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬