ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, রোববার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / 3

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ জন।

শনিবার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮৪০ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭২ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাম ও হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬