ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার কথা বলা সার্বভৌমত্বের প্রতি হুমকি: এনসিপি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 38

ভারতের নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেওয়াকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যার পর রাজধানীতে দলটির কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা জানান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করছে। গতকালকের সংবাদ সম্মেলণে সাকিব আল হাসান যোগ দিয়ে প্রমাণ করেছেন, গণহত্যার সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত।

গতকালকের বিষয়টি নিয়ে সরকারকে আরও তৎপর থাকার আহ্বান জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাশাপাশি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে সরকারের সতর্ক করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দিল্লিতে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার কথা বলা সার্বভৌমত্বের প্রতি হুমকি: এনসিপি

আপডেট সময় : ১১:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬