ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থসংকটে চিকিৎসক হওয়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 9

চীনের একটি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন নাটোরের ফাতেমা খানম। তবে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থসংকট। বিষয়টি জানতে পেরে ফাতেমার মেডিকেল শিক্ষার প্রাথমিক খরচ মেটাতে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়, ফাতেমার পড়াশোনা অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতা করা হবে।

চীনের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে ফাতেমার চিকিৎসক হওয়ার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়েছিল। প্রধানমন্ত্রীর দেওয়া এই অনুদানে তার মেডিকেল শিক্ষার প্রাথমিক ব্যয় মেটানোর সুযোগ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

অর্থসংকটে চিকিৎসক হওয়ার স্বপ্ন, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৪৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬