ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

উয়েফা নেশন্স লিগে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে গ্রিস। আন্তর্জাতিক ফুটবলে জার্মানির বিপক্ষে ১১ ম্যাচে গ্রিসের প্রথম জয় এটি।

রোববার জার্মানির অগসবুর্গে ম্যাচের শুরুতে দুই দলই বেশ সতর্ক ছিল। প্রথমার্ধে গোলের সবচেয়ে ভালো সুযোগটি পায় জার্মানি।

কারিম আদেয়েমির বাঁকানো শট অবশ্য দারুণভাবে ঠেকিয়ে দেন গ্রিসের গোলরক্ষক কোস্তাস জোলাকিস। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় গ্রিস।

ম্যাচের ৭৫তম মিনিটে তাদের সেই চাপের ফল আসে। বদলি হিসেবে নামা দিমিত্রিস কুরবেলিসের শট জার্মানির এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এতেই এগিয়ে যায় গ্রিস।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা করেও সফল হয়নি জার্মানি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে গ্রিস।

জার্মানির বিপক্ষে ১১তম দেখায় এসে প্রথম জয়ের স্বাদ পেল গ্রিস। এর আগে ১০ ম্যাচে কখনোই জার্মানিকে হারাতে পারেনি তারা। নেশন্স লিগে দুই ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের গ্রুপে দারুণ অবস্থানে আছে গ্রিস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস

আপডেট সময় : ১০:১৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬