ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস বা অন্য কোনো অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।

তিনি বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা কখনো অন্যায়, অনাচার, চাঁদাবাজি বা দখলের সঙ্গে জড়িত নন। কেউ এসব কর্মকাণ্ডে যুক্ত হলে তাকে বিএনপির কর্মী হিসেবে বিবেচনা করা হবে না।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, আমরা যারা শহীদ জিয়ার সঙ্গে কাজ করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি, আজ যারা তারেক রহমানের সঙ্গে কাজ করছি। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, নিজেদের স্বার্থের জন্য কখনো কোনো অন্যায়, অনাচার, চাঁদাবাজি, দখলের সঙ্গে আমরা জড়িত নই।

তিনি বলেন, বিএনপির অঙ্গ সংগঠনের জেনুইন নেতাকর্মীরাও এসব কর্মকাণ্ডে জড়িত নন। এরপরও কারো কর্মকাণ্ডের কারণে বিএনপির সমালোচনার সুযোগ তৈরি হলে সরকারের কাছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

নজরুল ইসলাম খান বলেন, যে প্রকৃত সৈনিক, শহীদ জিয়ার কর্মী, দেশনেত্রীর কর্মী, তারেক রহমানের কর্মী, সে অপরাধী হতে পারে না। সে চাঁদাবাজ হতে পারে না, সে দখলবাজ হতে পারে না, সে সন্ত্রাসী হতে পারে না। যদি কেউ হয়, সে বিএনপি নয়।

দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমজীবী মানুষ উল্লেখ করে তিনি বলেন, এতে শিল্প বাণিজ্য, কর্মসংস্থান এবং মানুষের আয় উপার্জন ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের শান্তি ও অর্থনীতির ধারা অব্যাহত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান

আপডেট সময় : ১১:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬